ঢাকা | বঙ্গাব্দ

আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছবির ক্যাপশন:
ad728
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শুভেচ্ছা সফরে ভারত যাচ্ছেন আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল)। এই সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, খলিলুর রহমান শুধুমাত্র ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না; তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরের আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। এর মধ্যে রয়েছে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার করা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, নদীর পানি বণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। উল্লেখ্য, সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সড়কে অনিয়মের দিন শেষ, সরকারের নজরে আসছে সব গণপরিবহণ

সড়কে অনিয়মের দিন শেষ, সরকারের নজরে আসছে সব গণপরিবহণ