তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। পরিচয় নিশ্চিত করতে আগ্রহী ব্যবহারকারীদের একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুক।
ভেরিফায়েড ব্যাজ পেতে যেসব শর্ত মানতে হবে:
১. ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ২. অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে নিয়মিত সক্রিয় থাকতে হবে। ৩. প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো পূর্ব ইতিহাস থাকা যাবে না। ৪. ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোডে থাকা অ্যাকাউন্ট এই বিনামূল্যের সুবিধার আওতায় আসবে না। ৫. মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন করতে হবে।
যাচাই প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ডেটিং প্ল্যাটফর্মেও এই ভেরিফায়েড ব্যাজ প্রদর্শিত হবে।
মেটা জানিয়েছে, এই ব্যাজের উদ্দেশ্য শুধু একজন ব্যবহারকারীর পরিচয় যে বাস্তব—তা নিশ্চিত করা। এটি কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা ভবিষ্যৎ আচরণের নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে যোগাযোগ বা আর্থিক লেনদেনের সময় আগের মতোই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে সীমিত পরিসরে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।
সূত্র: এনগ্যাজেট
বসির আহমেদ