ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে ইরান-ওমানের চুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে ইরান-ওমানের চুক্তি ছবির ক্যাপশন:
ad728

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও ট্রাম্পের দাবি জলপথটি নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে। তিনি যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানে বেশি আগ্রহী। তবে হরমুজ প্রণালি শিগগিরই খুলে না দিলে ইরানে আবার হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওমানের সাথে চুক্তি সই হলেও সাথে সাথেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, হরমুজে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালিটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। 

হরমুজ ইস্যুতে যখন আশার আলো উঁকি দিচ্ছে, তখন ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেব। লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে সৌদি আরবের দুটি তেল ট্যাংকারে হামলার চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেবে সৌদির ওপর সামুদ্রিক অবরোধ দেওয়ার পর এখন পর্যন্ত রিয়াদের ১০টি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য কাজ করছে সরকার : অর্থমন্ত্রী