ঢাকা | বঙ্গাব্দ

ফেসবুকের নতুন চমক: ফ্রিতেই মিলবে ভেরিফায়েড ব্যাজ, পাবেন যারা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ফেসবুকের নতুন চমক: ফ্রিতেই মিলবে ভেরিফায়েড ব্যাজ, পাবেন যারা ছবির ক্যাপশন:
ad728

মেটার তথ্য অনুযায়ী, ‘ফেসবুক ভেরিফায়েড’-এর মাধ্যমে একটি প্রোফাইলের পেছনে সত্যিকারের একজন মানুষ রয়েছেন কি না, তা যাচাই করা হবে। এজন্য ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে। ফেসবুক ওই ভিডিও সেলফির সঙ্গে অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে মেটা।

‘ফেসবুক ভেরিফায়েড’ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটিকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থানে থাকতে হবে। প্রতারণা, স্ক্যাম বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ থাকলে কিংবা অ্যাকাউন্টে অস্বাভাবিক আচরণের রেকর্ড থাকলে ভেরিফিকেশন নাও পাওয়া যেতে পারে। বর্তমানে এই সুবিধা ব্যক্তিগত যোগ্য অ্যাকাউন্টের জন্য; ফেসবুক পেজ ও প্রোমুড অ্যাকাউন্ট এর আওতায় নেই।

পরিচয় যাচাই সফল হলে প্রোফাইলের পাশে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ দেখা যাবে। শুরুতে প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং-এ এই ব্যাজ প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও ভেরিফায়েড ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার। একবার যাচাই সম্পন্ন হলে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যাজটি ফেসবুকের বিভিন্ন জায়গায় ব্যবহারকারীর সঙ্গে থাকবে।

নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’-কে মেটার সাবস্ক্রিপশনভিত্তিক মেটা ভেরিফায়েড-এর সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশন সেবা, যার সঙ্গে অ্যাকাউন্ট সুরক্ষা ও অন্যান্য সুবিধা যুক্ত রয়েছে। অন্যদিকে ‘ফেসবুক ভেরিফায়েড’-এর মূল উদ্দেশ্য হলো একজন প্রকৃত মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, সেটি বোঝার জন্য একটি দৃশ্যমান পরিচয়-নিশ্চিতকরণ সংকেত দেওয়া।

তবে ভেরিফায়েড ব্যাজ পাওয়া মানেই ওই ব্যক্তি শতভাগ বিশ্বাসযোগ্য, এমন নিশ্চয়তা দিচ্ছে না মেটা। ব্যাজটি শুধু বোঝায় যে প্রোফাইলের পেছনে একজন প্রকৃত মানুষ রয়েছেন এবং তিনি পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‘ফেসবুক ভেরিফায়েড’ একসঙ্গে বিশ্বের সব দেশে চালু হচ্ছে না। মেটা জানিয়েছে, প্রথমে নির্বাচিত কিছু বাজারে ধাপে ধাপে এটি চালু করা হচ্ছে এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ফলে বাংলাদেশসহ কোনো নির্দিষ্ট দেশে সুবিধাটি কখন সবার জন্য উন্মুক্ত হবে, তা মেটার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের 

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের