ঢাকা | বঙ্গাব্দ

যমুনা সেতু দিয়ে ৪৭ হাজার যান পারাপার, টোল আদায় কত?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
যমুনা সেতু দিয়ে ৪৭ হাজার যান পারাপার, টোল আদায় কত? ছবির ক্যাপশন:
ad728
যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। জানা যায়, যানবাহন বিকল হওয়ায় মঙ্গলবার রাত পর থেকে বুধবার (১৮ মার্চ) ভোর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব পাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট, ধীরগতি ও থেমে থেমে চলে যানবাহন। সড়কের শল্লা এলাকায় একটি ট্রাক ও একটি বাস বিকল হলে এ ভোগান্তির সৃষ্টি হয়। পরে পুলিশ গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার দিনজুড়ে যমুনা সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। তবে, যানবাহনের চাপ রয়েছে এ মহাসড়কে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সড়কটিতে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ১৬ মার্চ উদ্বোধন

দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ১৬ মার্চ উদ্বোধন