ঢাকা | বঙ্গাব্দ

এটা মাত্র শুরু, ভবিষ্যতে আরো দূরে যেতে হবে: ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
এটা মাত্র শুরু, ভবিষ্যতে আরো দূরে যেতে হবে: ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা ছবির ক্যাপশন:
ad728

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ভারতের জেন-জি আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এ আন্দোলন শুরু হয় ককরোচ জনতা পার্টির হাত ধরে। আন্দোলন শেষ করলেও রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। 

তিনি বলেন, আন্দোলনের এই সময়টুকু সবার জন্য অনেক কঠিন ছিলো; তবে ভারতের জেনজি’রা তা করে দেখিয়েছে। তবে এখানেই শেষ হচ্ছে না সিজেপির পথ চলা, সামনে আরও অনেক পথ বাকি আছে বলে জানান তিনি। 

এদিকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়ে ক্যাবিনেটে বৈঠক করেছেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি বিনয় ও গভীর কর্তব্যবোধের সাথে এই ভূমিকা গ্রহণ করবেন। তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন। 

এর আগে সিজেপির আন্দোলনের মুখে সব দাবি আদায়ের পর বিক্ষোভ কেন্দ্র যন্তর-মন্তর ছেড়ে বাড়ি ফিরে গেছেন আন্দোলনকারী জেন-জি’রা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স