ঢাকা | বঙ্গাব্দ

আর কতবার ইরানকে ‘শেষ সুযোগ’ দেবেন ট্রাম্প?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
আর কতবার ইরানকে ‘শেষ সুযোগ’ দেবেন ট্রাম্প? ছবির ক্যাপশন:
ad728

সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী এক-দুদিনের মধ্যেই আলোচনা শুরু হতে পারে। তার ভাষায়, প্রথম ধাপে হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথে এগোনো হবে।

ট্রাম্প বলেন, “প্রথম ধাপ হলো প্রণালিটি খুলে দেওয়া। দ্বিতীয় ধাপ হবে পারমাণবিক নিরস্ত্রীকরণ। আর সেটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।” তিনি আরও বলেন, “ইরানের জন্য এটি একটি ভালো চুক্তিতে সই করার শেষ সুযোগ।”

তবে ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তা নাকচ করে দেন। তিনি বলেন, “আমরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না।”

বাঘাই জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌপথ নিয়ে আলোচনা চলছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরু হয়নি।

এদিকে ট্রাম্প আরও দাবি করেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত বহাল থাকবে কি না, তা ইরানের দ্রুত সমঝোতায় পৌঁছানোর ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি নিয়ে টানাপোড়েনও এখনও কাটেনি। ইরান প্রণালিটির ওপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করছে এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনায় নিজেদের শর্ত আরোপ করতে চাইছে। এদিকে ওমানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যাতায়াত করিডর চালুর বিষয়ে আলোচনা চলছে, যা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কার্যকর থাকতে পারে।

১৮ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারকের অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালিতে উভয় পক্ষের গ্রহণযোগ্য নৌপথ নির্ধারণ। তবে সেই শর্ত বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবারও বেড়েছে এবং এর প্রভাব লোহিত সাগর ও ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প এর আগেও একাধিকবার ইরানকে ‘শেষ সুযোগ’ দেওয়ার কথা বলেছেন। কিন্তু প্রতিবারই নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় এবারও সেই বক্তব্য কতটা বাস্তবে রূপ নেবে, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন থেকেই গেছে।

সূত্র: গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এমপিদের জন্যে এবার সংসদ সচিবালয়ের ভিন্ন উদ্যোগ  

এমপিদের জন্যে এবার সংসদ সচিবালয়ের ভিন্ন উদ্যোগ