ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত! ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিল্লির অভিজাত কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশেই অনুমোদিত সীমানার বাইরে থাকা স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্র পিটিআইকে জানিয়েছে।

অভিযানে পাকিস্তান হাইকমিশনের ভিসা সেকশনের কাছে দর্শনার্থীদের লাইন নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্মিত কাঠামো এবং ব্যারিকেড ভেঙে ফেলা হয়। এতে ইট, কংক্রিট, ধাতব ফ্রেম, টিন ও মেটাল রেলিংয়ের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ভিসা সেকশনের সার্ভিস উইন্ডোর আশপাশের দেয়াল ও প্লাস্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাইকমিশনের প্রধান ফটক, মূল ভবন, গম্বুজ আকৃতির নকশা এবং পাকিস্তানের জাতীয় প্রতীকযুক্ত বড় গেট অক্ষত রয়েছে।

এর আগে ১৭ আগস্ট ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামনের ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নেয় পাকিস্তান। সূত্র: ইন্ডিয়া টুডে


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ উপলক্ষে দ্রব্যমূল্যের দাম বাড়েনি বরং কমেছে: অর্থমন্ত্রী

ঈদ উপলক্ষে দ্রব্যমূল্যের দাম বাড়েনি বরং কমেছে: অর্থমন্ত্রী