ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে চৌদ্দ’শ সাধারণ ইয়েমেনি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে চৌদ্দ’শ সাধারণ ইয়েমেনি ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (১০ সেপ্টেম্বর) হুথি যোদ্ধারা বাব আল-মান্দেবের দখল নেওয়ার পর, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি পুনরুদ্ধার করতে হামলা শুরু করে ইয়েমেনের সরকারি বাহিনী। নিয়ন্ত্রণ ধরে রাখতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরাও। 

নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় এরইমধ্যে ইয়েমেন ছেড়ে প্রতিবেশী জিবুতিতে পালিয়ে গেছে চৌদ্দ’শ সাধারণ ইয়েমেনি। চলমান এই সংঘাত থেকে আমেরিকাকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে হুথিরা, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ওপর হামলার পরও নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে আমেরিকা। 

এদিকে, ইরাকের ভূখন্ড ব্যবহার করে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার পর ইরানের সাথে তিনটি সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে বাগদাদ সরকার। ইরান সমর্থিত কোনো বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝ

আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝ