ঢাকা | বঙ্গাব্দ

ফের বাব আল-মান্দেব থেকে পিছু হটলো সৌদি-সমর্থিত বাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
ফের বাব আল-মান্দেব থেকে পিছু হটলো সৌদি-সমর্থিত বাহিনী ছবির ক্যাপশন:
ad728

লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ অবস্থান ছেড়ে পিছু হটছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। তাদের এই সিদ্ধান্তে কৌশলগত জলপথটির আশপাশে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সাউদার্ন আর্মড ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকার অবস্থান থেকে সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে। এডেন ও আশপাশের অঞ্চল সুরক্ষিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলাই এর লক্ষ্য। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেনারা ধুবাবের দক্ষিণে আল-সুকিয়াহ এলাকায় সরে গেছে। তবে উপকূলীয় এলাকাগুলো থেকে হুতিদের হটানোর চেষ্টা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুতিরা। এরপর তাদের কাছ থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে ছয় সপ্তাহের পাল্টা অভিযান চালায় সরকারপন্থী বাহিনী। অক্টোবরের অভিযানে ধুবাবসহ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করলেও হুতিদের পুরোপুরি সরানো যায়নি। শেষ পর্যন্ত এডেনের প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিয়ে পিছু হটতে হলো তাদের। এই পরিস্থিতির প্রভাব ইয়েমেনের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব বাণিজ্যেও পড়তে পারে। বাব আল-মান্দেব এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ; এর সঙ্গে যুক্ত রয়েছে সুয়েজ খাল। ফলে এখানে হুতিদের প্রভাব বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নতুন করে ঝুঁকিতে পড়তে পারে। এদিকে হুতিদের অগ্রযাত্রায় ইয়েমেনের সংঘাতও তীব্র হচ্ছে। রয়টার্সের হিসাবে, সাম্প্রতিক লড়াইয়ে দেশটিতে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তায়েজ শহর অবরুদ্ধ থাকায় সেখানে আটকে পড়েছেন বহু বেসামরিক মানুষ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন 

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন