ঢাকা | বঙ্গাব্দ

ভারতে সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
ভারতে সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী ছবির ক্যাপশন:
ad728

সোমবার (২৩ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তিন অভিযুক্ত পলাতক রয়েছে। জানা যায়, ভুক্তভোগী তরুণী ওই পূর্ব দিল্লির ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্তরাও একই প্রতিষ্ঠানের কর্মী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত ব্যক্তিরা প্রীত বিহারের ‘সালতানাত ক্যাফে’-তে একসঙ্গে কাজ করতেন। সোমবার রাতে সেখানে সহকর্মীদের একটি পার্টিতে অংশ নিয়েছিলেন ওই তরুণী।

রাত সাড়ে ১১টায় ক্যাফেটি বন্ধ হয়ে যাওয়ার পরও অভিযুক্তদের একজনের কাছে প্রতিষ্ঠানের চাবি থাকায় তারা ভেতরে অবস্থান করে মদ্যপান ও নাচগান চালিয়ে যান। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাঁরা ক্যাফে থেকে বের হন। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন সেখানে উপস্থিত দুই পুরুষ সহকর্মী তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং দলের অন্য সদস্যরা এই অপরাধে তাদের সহায়তা করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ দলবদ্ধ ধর্ষণের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি তিনজনকে খুঁজছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
নিরাপত্তা বলয়ে ভেঙ্গে সাইবার আক্রমন করছে একাধিক এআই মডেল

নিরাপত্তা বলয়ে ভেঙ্গে সাইবার আক্রমন করছে একাধিক এআই মডেল