বেনজীর আহমেদ গ্রেফতার; ‘পুলিশের ঐতিহাসিক সাফল্য’: স্বরাষ্ট্রমন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Jun 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে বাংলাদেশ পুলিশের ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স