ঢাকা | বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন কবে থেকে, জানা গেল দিনক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন কবে থেকে, জানা গেল দিনক্ষণ ছবির ক্যাপশন:
ad728

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবন থেকেই রাষ্ট্রীয় ও সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। তবে তার সরকারি আবাসস্থল থাকবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনে। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বঙ্গভবনে গিয়ে তিনি দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বঙ্গভবনে তার কার্যালয় পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে সাংবাদিকদের তিনি জানান, বঙ্গভবনে অফিস করলেও স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন। পাশাপাশি সংসদ প্রাঙ্গণে তার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থার আদলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর, সাংবিধানিক দায়িত্ব পালন, বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি 

১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি