ঢাকা | বঙ্গাব্দ

এবার নারীদের শিক্ষায় বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
এবার নারীদের শিক্ষায় বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী  ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিলেন। বর্তমান সরকার সেই সুযোগ আরও সম্প্রসারিত করে নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো ফল করা শিক্ষার্থীদের সরকার উপবৃত্তিও দেবে।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিশুদের জন্য বছরে একবার স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে পর্যায়ক্রমে এসব সহায়তা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্