ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ‘আমরা বিএনপি পরিবার’ এর অভিনন্দন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ‘আমরা বিএনপি পরিবার’ এর অভিনন্দন ছবির ক্যাপশন:
ad728

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার প্রজ্ঞা, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল অবস্থান তাকে জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

'আমরা বিএনপি পরিবার'- এর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তার সফল ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মন্ত্রিসভার বৈঠকে ৩ গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে ৩ গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন