ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটের পর এবার কুষ্ঠরোগ নির্মূলেও বাংলাদেশের পাশে জাপান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
রোহিঙ্গা সংকটের পর এবার কুষ্ঠরোগ নির্মূলেও বাংলাদেশের পাশে জাপান ছবির ক্যাপশন:
ad728

সাক্ষাৎকালে ইয়োহেই সাসাকাওয়া বলেন, নিপ্পন ফাউন্ডেশন ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত। এ সম্পর্কের ইতিহাস পাঁচ দশকেরও বেশি সময়ের। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্য দিয়ে দুই পক্ষের সহযোগিতার সূচনা হয়।

তিনি বলেন, এরপর থেকে বাংলাদেশের জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক উদ্যোগে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে নিপ্পন ফাউন্ডেশন। সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় তাদের কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইয়োহেই সাসাকাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান, গত ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তাঁর প্রতিষ্ঠান কুষ্ঠরোগ নির্মূলের লক্ষ্যে কাজ করে আসছেন। এ কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংস্থা (এনজিও) এবং কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা। বাংলাদেশে কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের সহায়তা করতেও নিপ্পন ফাউন্ডেশন আগ্রহী বলে জানান তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য নিপ্পন ফাউন্ডেশন ও জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানে জাপানের প্রচেষ্টারও প্রশংসা করেন।

হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী এই মানবিক ও আঞ্চলিক সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন, পরীক্ষার্থীদের সুখবর দিয়ে যা বললে

পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্ন, পরীক্ষার্থীদের সুখবর দিয়ে যা বললে