ঢাকা | বঙ্গাব্দ

মেয়র মামদানির নেতৃত্বে বিশ্বের সেরা শহর নিউইয়র্ক, ঢাকার অবস্থান কোথায়?

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
মেয়র মামদানির নেতৃত্বে বিশ্বের সেরা শহর নিউইয়র্ক, ঢাকার অবস্থান কোথায়? ছবির ক্যাপশন:
ad728

অক্সফোর্ড ইকোনমিকস বিশ্বের এক হাজার বৃহৎ শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন—এই পাঁচটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। সামগ্রিক সূচকে সর্বোচ্চ ১০০ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউইয়র্ক। তালিকায় লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো শহরকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের এই শহর।

সূচক অনুযায়ী, অর্থনৈতিক সক্ষমতায় নিউইয়র্কের স্কোর ১০০। মানবসম্পদে ৮৯ দশমিক ৫, জীবনযাত্রার মানে ৮০ দশমিক ৮, পরিবেশে ৭২ দশমিক ৮ এবং শাসনব্যবস্থায় ৭৫ দশমিক ৭ নম্বর পেয়েছে শহরটি।

অক্সফোর্ড ইকোনমিকসের মতে, নিউইয়র্ক ও লন্ডন দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষস্থানীয় শহরগুলোর তালিকায় রয়েছে। বড় অর্থনীতি ও শক্তিশালী শ্রমবাজার এ অবস্থানের অন্যতম প্রধান কারণ। পাশাপাশি বিশ্বের শীর্ষ শহরগুলোর অনেক সুবিধাই দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা কাঠামোগত সক্ষমতার ফল বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

নিউইয়র্কের শীর্ষস্থান পাওয়ার বিষয়টি শহরটির বর্তমান মেয়র জোহরান মামদানির মেয়াদকালের প্রেক্ষাপটেও আলোচনায় এসেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নিয়ে তিনি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হন।

তবে অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে নিউইয়র্কের শীর্ষস্থানকে কোনো নির্দিষ্ট মেয়র বা প্রশাসনের কৃতিত্ব হিসেবে উল্লেখ করা হয়নি। বরং শহরের অর্থনীতির আকার ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ এবং শাসনব্যবস্থার মতো দীর্ঘমেয়াদি ও কাঠামোগত বিষয় বিবেচনায় নিয়েই এই মূল্যায়ন করা হয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকস জানিয়েছে, এই সূচকের মাধ্যমে শহরগুলোর বর্তমান অবস্থার পাশাপাশি ভবিষ্যতে তাদের অগ্রগতির সম্ভাবনাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সেই হিসেবে ২০২৬ সালের সূচকে নিউইয়র্কের শীর্ষস্থান যেমন শহরটির শক্তিশালী অর্থনীতি ও মানবসম্পদের অবস্থান তুলে ধরছে, তেমনি ৫১৫তম অবস্থানে থাকা ঢাকার র‌্যাংকিং রাজধানী শহরটির বর্তমান অবস্থানকে বৈশ্বিক পরিসরে তুলে ধরেছে।

সূত্র: অক্সফোর্ড ইকোনমিকস্


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ কাল

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ কাল