চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় স্থবির, সোমবার বাতিল ৬টি
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 31, 2026 ইং
ছবির ক্যাপশন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল হয়েছে ৬টি এবং সচল ছিল ৯টি আন্তর্জাতিক ফ্লাইট। এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের বাতিল হয়েছে ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম এর ফ্লাইট গুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। এমতাবস্থায় গতকাল সোমবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল-বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর আবুধাবি থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়া এর শারজাহ থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। এদিকে বিভিন্ন এয়ারলাইনস এর যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত ৫টি এরাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। সবমিলিয়ে গত ৩১ দিনে চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল হয়েছে ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স