দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কমপাউন্ড থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি
-
নিউজ প্রকাশের তারিখ :
Jun 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শুক্রবার (১২ জুন) বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা সবাইকে বিমানবন্দরে জরুরি সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করা হয়।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স