শনিবার (২৫ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএসএফ ওই আট জনকে সীমান্তের কাছে একটি বাগানে জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কড়া প্রতিবাদ জানায় এবং সতর্ক অবস্থান গ্রহণ করে।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির বাধা ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ পুশইনের চেষ্টা থেকে সরে আসে এবং ওই ব্যক্তিদের নিয়ে ফিরে যায়।
তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বসির আহমেদ