ঢাকা | বঙ্গাব্দ

পদ্মার ভাঙন দেখতে গিয়ে শিশু কন্যা নিঁখোজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
পদ্মার ভাঙন দেখতে গিয়ে শিশু কন্যা নিঁখোজ ছবির ক্যাপশন:
ad728

নিখোঁজ হওয়া নুরিয়া (৭) ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের কন্যা। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন আল-ফারুক বলেন, বুধবার (৫ আগস্ট) বিকালে শিশু নুরিয়া নানার বাড়ি বেড়াতে এসে পদ্মার নদীর ভাঙন দেখতে আসে। এসময় নদীর তীরে যেখানে শিশুটি দাঁড়িয়ে ছিলো সেখান থেকেই আকস্মিকভাবে পুরো মাটি ভেঙে নদী গর্ভে চলে যায়। শিশু নুরিয়াও এ সময় নদীর মধ্যে পড়ে গিয়ে সেখানেই নিখোঁজ হয়। নদীতে তীব্র স্রোতের কারণে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা চেষ্টা করেও শিশুটির কোনও সন্ধান করতে পারেনি। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। বৃহষ্পতিবার (৬ আগস্ট) সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দিয়েছেন। বেলা ১১টা পর্যন্তও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ জুলাই ২০২৪: নাহিদ-আসিফ-বাকেরকে তুলে নেয় ডিবি, দেশজুড়ে শুর

২৬ জুলাই ২০২৪: নাহিদ-আসিফ-বাকেরকে তুলে নেয় ডিবি, দেশজুড়ে শুর