ঢাকা | বঙ্গাব্দ

৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক  ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।

এর আগে, আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে ইঞ্জিনের পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স