ঢাকা | বঙ্গাব্দ

রংপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
রংপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট ছবির ক্যাপশন:
ad728

ডাকাতির ঘটনাটি ঘটেছে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। ভুক্তভোগীরা হলেন আমেরিকা প্রবাসী রিপন ও রাসেল। তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাদের স্ত্রী ও সন্তানরা রংপুর মহানগরীতে থাকায় গ্রামের বাড়িটি বেশির ভাগ সময়ই ফাঁকা থাকে। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। এমনকি বাড়িতে থাকা কাজের মহিলাও ওই সময় বাইরে ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে ঢুকে রড দিয়ে আলমারি ভেঙে ফেলে। আলমারির ভেতরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে বাড়িতে ফিরে স্বজনরা আলমিরা ভাঙা ও মালামাল লুটের বিষয়টি দেখতে পান।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পীরগাছা থানা পুলিশ। পীরগাছা থানার ওসি সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ডাকাতির ঘটনায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। পাশাপাশি বাড়ির কাজের মহিলা এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে তথ্য জানার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তারা।

ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার বা লুট হওয়া মালামাল উদ্ধারের খবর পাওয়া যায়নি।

ওসি জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার এবং লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে প্রবাসীদের বাড়িঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে এ ধরনের অপরাধ ঘটছে কি না, সেটিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্