ঢাকা | বঙ্গাব্দ

নতুন মোটরসাইকেল কিনে ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় গেল প্রাণ ২ বন্ধুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
নতুন মোটরসাইকেল কিনে ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় গেল প্রাণ ২ বন্ধুর ছবির ক্যাপশন:
ad728

নিহত দুজন হলেন তালাত মাহমুদ ওরফে শুভ (১৯) ও আবদুল্লাহ আল ওমর (১৯)। তাদের দুজনের বাড়িই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে। এর মধ্যে তালাত মাহমুদ ইউনিয়নের মিয়াপাড়া এবং আবদুল্লাহ আল ওমর ফকিরাপাড়ার বাসিন্দা।

নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, তালাত মাহমুদ স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আবদুল্লাহ আল ওমর পড়তেন একটি পলিটেকনিক ইনস্টিটিউটে। দুজন পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি রোগ নির্ণয় কেন্দ্রের ল্যাবে কাজ করতেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে তালাত মাহমুদ একটি মোটরসাইকেল কেনার জন্য ওমরকে সঙ্গে নিয়ে উপজেলার বারাইয়ারহাট বাজারে যান। রাতে সেখান থেকে একটি মোটরসাইকেল কেনেন। এরপর মোটরসাইকেলটিতে বাড়িতে ফিরছিলেন দুজন। রাতে সৈদালী এলাকায় একটি লরির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তালাতের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওমরও মারা যান।

নিহত তালাত মাহমুদের বড় ভাই ইমাম হোসেন ফরহাদ বলেন, দুর্ঘটনার ভয়ে তালাতকে আমরা মোটরসাইকেল কিনতে বারণ করেছিলাম। তাই আমাদের না জানিয়েই সে তার বন্ধু ওমরকে নিয়ে মোটরসাইকেল কিনতে গিয়েছিলো। নতুন মোটরসাইকেল নিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটলো। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পেতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ১৬ মার্চ উদ্বোধন

দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ১৬ মার্চ উদ্বোধন