ঢাকা | বঙ্গাব্দ

পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো দুই বাইকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো দুই বাইকারের ছবির ক্যাপশন:
ad728

পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মো. ফিরোজ আহাম্মেদ (২৩) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর আরোহী মো. মাহি পাটোয়ারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

পুলিশ জানায়, নিহত দুই যুবকের বাড়িই চাঁদপুরে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সুখবর দিলো সরকার

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সুখবর দিলো সরকার