ঢাকা | বঙ্গাব্দ

সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ছবির ক্যাপশন:
ad728

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগিতে ত্রুটি দেখা দিলে সেটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর থেকে ওই ব্রডগ্রেজ লাইন দিয়ে দিনাজপুর-নীলফামারী-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা দিনাজপুর-নীলফামারী রুটে ব্রডগ্রেজ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। লাইন ক্লিয়ার করতে দ্রুত গতিতে কাজ চলছে। কিছুক্ষনের মধ্যে উদ্বারকারী ট্রেন এসে পৌছাঁবে বলে তিনি জানান।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, বগুড়া শহরের মধ্যে দিয়ে মিটার গ্রেজে রেল চলাচল স্বাভাবিক আছে। এই রুটে কোনো সমস্যা নেই।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ 

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ