ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ  ছবির ক্যাপশন:
ad728

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্‌ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পাঁচটি রাজনৈতিক দলের ছয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ তফশিল অনুযায়ী যাচাই-বাছাই তারিখ ছিলো। আমরা নির্বাচনি অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীরসহ সবার প্রচেষ্টা থাকবে সুন্দর নির্বাচন উপহার দেওয়া।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনকে পরাজিত করে আসনটি এমপি হিসাবে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা পেলেন পেজেশকিয়ানসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি নেত

মার্কিন ভিসা পেলেন পেজেশকিয়ানসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি নেত