ঢাকা | বঙ্গাব্দ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন ছবির ক্যাপশন:
ad728

ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত উপকারভোগী ও অসচ্ছল পরিবার চিহ্নিত করতে এ জরিপ পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জরিপের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়। একই সঙ্গে জরিপ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন এ কর্মসূচির প্রকৃত সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভি/জেএ/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ