ঢাকা | বঙ্গাব্দ

স্টার্কের পেস বোলিংয়ের তোপে বাংলাদেশের ধস  

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
স্টার্কের পেস বোলিংয়ের তোপে বাংলাদেশের ধস   ছবির ক্যাপশন:
ad728

ডারউইনে ৯ উইকেটে হেরে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং নিয়ে বিপাকে পড়া অজি অধিনায়ক প্যাট কামিন্স আজ আর ভুল করেননি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। প্রথম বলেই সাদমান ইসলামকে শিকার করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মিচেল স্টার্ক। এই অভিজ্ঞ পেসার তার পরের ওভারে জোড়া আঘাত হানেন। সাদমানের মতোই রানের খাতা খোলার সুযোগ পাননি তানজিদ তামিম এবং অধিনায়ক নাজমুল শান্ত। ৯ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের স্কোর বোর্ডে আর তিন রান যোগ হতেই সাঁজঘরে ফেরেন আরও দুই ব্যাটসম্যান। মুমিনুল হক ৯ রান করতে পারলেও লিটন দাস পারেননি রানের খাতা খুলতে। এই দুইজনকেও শিকার বানিয়ে ম্যাকাই টেস্টের অভিষেক শুরুতেই রাঙ্গিয়ে তোলেন স্টার্ক। প্রথম ঘন্টার পানি বিরতির পরপর ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা। ৫ রান করে পেসার কামিন্সের শিকার হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সিরিজ জয়ের হাতছানিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২১ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতেই থাকে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা