কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারের মুখোমুখি হয় হাসানের কেন্ট। ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। ব্যাট হাতে ৪ রানে অপরাজিত থাকেন হাসান।
এরপর প্রথম দিন বল হাতে নামতে হয় কেন্টকে। ইনিংসে ষষ্ঠ ও নিজের করা তৃতীয় ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নেন হাসান। উস্টারশায়ারের জ্যাক লিব্বিকে ১৮ ও রেহান এডাভালথকে শূন্যতে শিকার করেন হাসান।
দ্বিতীয় দিন আরও ২ উইকেট শিকার করেন হাসান। উস্টারশায়ারের ম্যাথু ওয়েটকে ১৫ ও এডাম ফিঞ্চকে ৭ রানে শিকার করেন তিনি। ইনিংসে ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান। এতে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় উস্টারশায়ার।
গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান।
এর মাঝে অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩টিসহ মোট ৯টি উইকেট নিয়ে বাংলাদেশকে জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
বসির আহমেদ