ঢাকা | বঙ্গাব্দ

হামজা-জামালদের নতুন জার্সি প্রকাশ, কিনতে পারবেন ভক্তরাও

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
হামজা-জামালদের নতুন জার্সি প্রকাশ, কিনতে পারবেন ভক্তরাও ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জার্সি দুটির উন্মোচন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নতুন হোম জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা। সবুজ কলার, দুই পাশে লাল বর্ডার এবং পুরো জার্সিজুড়ে রয়েছে বাংলা বর্ণমালার নকশা। বুকের অংশে লাল রঙে বাফুফের লোগো ও খেলোয়াড়দের নম্বর রাখা হয়েছে। সঙ্গে থাকছে লাল শর্টস ও সাদা মোজা।

অ্যাওয়ে জার্সিতে ফিরেছে চেনা লাল-সবুজের আবহ। সবুজ জার্সির কাঁধজুড়ে রয়েছে লাল স্ট্রাইপ। পুরো জার্সিতে বাংলা হরফের নকশা এমবসড টেক্সচারে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা রঙে রাখা হয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো ও খেলোয়াড়দের নম্বর। সঙ্গে থাকছে সবুজ শর্টস ও মোজা।

নতুন জার্সির দাম রাখা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। ‘দৌড়’-এর স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরি বলেন, উন্নতমানের ফেব্রিক ব্যবহারের কারণে দাম কিছুটা বেশি হয়েছে। তবে ভবিষ্যতে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে ফ্যান এডিশন জার্সি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে অনলাইনে জার্সি বিক্রি করছে ‘দৌড়’। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব শোরুম নেই। সমর্থকদের সুবিধার জন্য অফলাইনেও জার্সি বিক্রির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফের সঙ্গে ‘দৌড়’-এর চুক্তির মেয়াদ দুই বছর। প্রতিষ্ঠানটির দাবি, গত এক বছরে প্রায় ২০ হাজার জাতীয় দলের জার্সি বিক্রি হয়েছে। চুক্তি অনুযায়ী বাফুফেকে নিয়মিত রয়্যালিটিও দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত আন্তর্জাতিক ম্যাচের জন্য চুক্তির বাইরে আরও কয়েক হাজার জার্সি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শেখ হাসিনার বিচার ও কামালকে ফেরত চেয়ে ভারতের সহযোগিতা প্রত্য

শেখ হাসিনার বিচার ও কামালকে ফেরত চেয়ে ভারতের সহযোগিতা প্রত্য