ঢাকা | বঙ্গাব্দ

মানবিক মেসি: শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
মানবিক মেসি: শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা  ছবির ক্যাপশন:
ad728

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো দান করেছেন মেসি।

বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মাণাধীন এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবার বিভিন্ন ধাপকে একই জায়গায় এনে সমন্বিতভাবে চিকিৎসা দেওয়াই প্রকল্পটির মূল লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য ও কল্যাণে মেসির সহায়তা অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা।

এ ছাড়া দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণে কাজ করছেন মেসি। ফুটবল মাঠের বাইরের এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন মানবিক প্রকল্পে শিশুদের পাশে দাঁড়ানোর নজিরও তৈরি করেছেন এই ফুটবল তারকা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হলো না

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হলো না