ঢাকা | বঙ্গাব্দ

লিভারপুলের এ কী হাল! ঘরের মাঠেই নাস্তানাবুদ সিটির কাছে 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
লিভারপুলের এ কী হাল! ঘরের মাঠেই নাস্তানাবুদ সিটির কাছে  ছবির ক্যাপশন:
ad728

ঘরের মাঠে শুরুটা ভালো করে লিভারপুল। আক্রমণাত্মক ফুটবলে সিটিকে চেপে ধরে স্বাগতিকরা। রক্ষণ জমাট রেখে দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় সফরকারী দল। তবে প্রথমার্ধে কেউই পারেনি পরিষ্কার সুযোগ তৈরি করতে। 

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারতো লিভারপুল। দারুণ ডাবল সেভে তাদের হতাশ করেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ৬০ মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সিটির হালান্ড। 

এক মিনিট পর লিভারপুলের ডাচ মিডফিল্ডার রায়ান খাফেনবেখ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে পাল্টে যায় খেলার চিত্র। ৬৫ মিনিটে এগিয়ে যায় সিটি। গতিময় শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন নরওয়ের তারকা স্ট্রাইকার হালান্ড। 

তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ডোকু। ডি বক্সে বল পেয়ে বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। ৭৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান শের্কি। বাকি সময়ে ব্যবধান কমানোর চেষ্টা করেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালকে তিন পয়েন্ট দূরে রেখে শীর্ষে সিটি। ৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে লিভারপুল।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি দলের সংসদীয় সভা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি দলের সংসদীয় সভা