ঢাকা | বঙ্গাব্দ

বদলাচ্ছে কোম্পানি আইন, ব্যবসায়ীদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
বদলাচ্ছে কোম্পানি আইন, ব্যবসায়ীদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন, ১৯৯৪-এর খসড়া সংশোধনী নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ীরা জানান, কোম্পানি আইন সংশোধনে মোট ৪০টি প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের মতে, প্রস্তাবিত সংশোধনীর মূল উদ্দেশ্য ব্যবসা সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহার নিশ্চিত করা।

পাশাপাশি করপোরেট কোম্পানিগুলোতে সুশাসন প্রতিষ্ঠাকেও আইন সংশোধনের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন ব্যবসায়ীরা। এসব বিষয় বিবেচনায় নিয়ে কোম্পানি আইনকে আরও ব্যবসাবান্ধব করার তাগিদ দেন তারা।

ব্যবসায়ীরা বলেন, বর্তমান বাস্তবতায় ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। তাই নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইন সংশোধনের ক্ষেত্রে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও অর্থনীতির চালিকাশক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই কোম্পানি আইন তৈরি ও সংশোধন করা হবে। ব্যবসায়ীদের দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় কোম্পানি আইন সংশোধনের বিষয়ে ব্যবসায়ীদের চূড়ান্ত প্রস্তাবনা জমা দেওয়ার সময় আরও ৩০ দিন বাড়ানোর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

বেসরকারি খাত বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে উদ্যোক্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। চলমান সংকট কাটিয়ে উঠতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
টিকা ও চিকিৎসা নেই ইবোলার, রেকর্ড ভেঙে কঙ্গোয় বাড়ছে মৃত্যু

টিকা ও চিকিৎসা নেই ইবোলার, রেকর্ড ভেঙে কঙ্গোয় বাড়ছে মৃত্যু