ঢাকা | বঙ্গাব্দ

দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ছবির ক্যাপশন:
ad728

নতুন দাম কার্যকর হয়েছে শনিবার সকাল ১০টা থেকে। নতুন করে স্বর্ণের দামে পরিবর্তন না আসায় রবিবারও (১৩ সেপ্টেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এক নজরে স্বর্ণের নতুন দাম

স্বর্ণের ধরন    দাম বৃদ্ধির পরিমাণ    আজকের দাম (প্রতিভরি) ২২ ক্যারেট    ১,০৫০ টাকা বেড়েছে    ২,৩২,৯৩০ টাকা ২১ ক্যারেট    ১,০৪৯ টাকা বেড়েছে    ২,২২,৪৯০ টাকা ১৮ ক্যারেট    ৯৩৩ টাকা বেড়েছে    ১,৯১,০৫৬ টাকা সনাতন পদ্ধতি    ৭৫৮ টাকা বেড়েছে    ১,৫৬,০৬৪ টাকা

এর আগে কমেছিলো স্বর্ণের দাম

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

রুপার দাম অপরিবর্তিত 

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়।

এক নজরে রুপার দাম

রুপার ধরন    আজকের দাম (প্রতিভরি) ২২ ক্যারেট    ৫,০১৫ টাকা ২১ ক্যারেট    ৪,৭৮২ টাকা ১৮ ক্যারেট    ৪,০৮২ টাকা সনাতন পদ্ধতি    ৩,০৯১ টাকা  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্

তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্