ঢাকা | বঙ্গাব্দ

রেমিট্যান্সে সুবাতাস, ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
রেমিট্যান্সে সুবাতাস, ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর নভেম্বর মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলক বিচারে চলতি বছর এই প্রবাহ অনেকটাই ঊর্ধ্বমুখী।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব আরও জানাচ্ছে, শুধু ১১ নভেম্বর একক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিলো ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এর আগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিলো ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধির হার ছিলো ১৪ দশমিক ৪ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী