ঢাকা | বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও পতন, কমলো ৬১৮২ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে আবারও পতন, কমলো ৬১৮২ টাকা ছবির ক্যাপশন:
ad728

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। এই দর কার্যকর হবে রবিবার (২২ নভেম্বর) থেকেই।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ নিয়ে যা বললেন সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ নিয়ে যা বললেন সিইসি