ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের ইসলামী বক্তাদের নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
বাংলাদেশের ইসলামী বক্তাদের নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ছবির ক্যাপশন:
ad728

শুভেন্দু বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আসতেন। তবে বিজেপি সরকারের আমলে তাদের আর পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

বাংলাদেশ থেকে দুই বছর আগে পশ্চিমবঙ্গে আসা এক ধর্মীয় বক্তার বক্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন, ওই বক্তা জনসংখ্যা বাড়িয়ে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন।

তিনি বলেন, ‘দু’বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন—আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি। তিনি এখানে এসে জনবিস্ফোরণ ও ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন।’

শুভেন্দুর ভাষ্য, এ ধরনের বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গে ‘আধ্যাত্মিক জাগরণের’ প্রয়োজন রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছেন শুভেন্দু অধিকারী। ওই সময় তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছিলেন। তবে এসব দাবির বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৩ 

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৩