ঢাকা | বঙ্গাব্দ

অ্যাপেক সম্মেলনে যোগ দিতে চীনে পুতিন, ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
অ্যাপেক সম্মেলনে যোগ দিতে চীনে পুতিন, ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা ছবির ক্যাপশন:
ad728

অ্যাপেক সম্মেলনে যোগ দিতে বুধবার (১৮ নভেম্বর) ভোরে চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন বিমানবন্দরে পৌঁছান পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছাই ছি।

বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনের ফাঁকেই তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস ও ক্রেমলিনের ঘোষণার পর সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৃহস্পতিবারের এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার লক্ষ্যেই পুতিন এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, গত অক্টোবরে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে তিন দেশের আলোচনায় আগ্রহের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভি/ওটিপি/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঢাকায় ঈদের পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটি

ঢাকায় ঈদের পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটি