ঢাকা | বঙ্গাব্দ

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ এলো ১২ দিন পর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ এলো ১২ দিন পর ছবির ক্যাপশন:
ad728
ইরানে-ইসরাইল চলমান যুদ্ধে সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০) মরদেহ দেশে এসেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে তাকে বহন করা সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মোশাররফ হোসেন বিমানবন্দরের ৮ নম্বর ফটকে আসেন। তারা মোশাররফ হোসেনের স্বজনদের সান্ত্বনা দেন। মরদেহ সংগ্রহের পর তারা দুজন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। ৮ বছর আগে তিনি চাকরির সুবাদে সৌদিতে গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট