ঢাকা | বঙ্গাব্দ

প্রথম দিনের কার্যক্রম শেষে ১৫ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
প্রথম দিনের কার্যক্রম শেষে ১৫ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ (রবিবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে এই মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তার ভাষণ শেষে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী রবিবার বেলা ১১টার পর পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের সভাপতি নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন, স্পিকার নির্বাচিত হন মেজর হাফিজ, ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও, মন্ত্রীপরিষদের নতুন করে যুক্ত হয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা