ঢাকা | বঙ্গাব্দ

সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ (রোববার) বেলা ১১টা থেকে আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওইদিন রাষ্ট্রপতির ভাষণের পর রবিবার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (১৫) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে—প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর (মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঈদযাত্রায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, নেই বিভ্রাট

ঈদযাত্রায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, নেই বিভ্রাট