ঢাকা | বঙ্গাব্দ

সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো: পানিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
দেশবাসী সবাইকে নিয়ে যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়া যায় সেজন্য পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করেছেন পানিমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।   পানিসম্পদ মন্ত্রী বলেন, ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে একসঙ্গে ঈদ উদযাপন করছি, ঈদ মোবারক। প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক মাস অতিবাহিত হয়েছে, আমরা সরকারে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, খুবই দৃশ্যমান আমাদের আন্তরিকতা। দেশবাসীর সম্পন্ন সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি।  মন্ত্রীর সঙ্গে জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন জেলা প্রশাসক মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এমপিদের প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ প্রধ

এমপিদের প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ প্রধ