ছুটিতে আসা প্রবাসীদের সুখবর দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ছুটিতে এসে আটকে গেছেন অনেক বাংলাদেশি প্রবাসী। তাদের মধ্যে অনেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের জন্য নির্দেশনা দিয়েছে। শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে অবস্থানরত যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার পথে রয়েছে, এবং যারা বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে পারছেন না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহ নিচের পদক্ষেপ গ্রহণ করেছে: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন: বাংলাদেশে আসা প্রবাসী কর্মীরা তাদের ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে পারবেন। কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত: ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে, সেসব এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রণালয় প্রবাসীদের অনুরোধ করেছে, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভিসা নবায়ন নিশ্চিত করতে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স