বনলতা এক্সপ্রেস নয়, মেয়েকে নিয়ে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ছুটির দিনে গতকাল রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার মেয়ে জাইমা রহমানও। শুরুতে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল- তিনি এবারের ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন। কিন্তু তা নয়। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে 'প্রোজেক্ট হেইল মেরি' সিনেমাটি দেখেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন সিনেমাটি দেখতে। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সিনেমাটি ৭টা ১০ মিনিটে শুরু হয়ে ১০টা ১০ মিনিটে শেষ হয়।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স