ঢাকা | বঙ্গাব্দ

লঞ্চের আগেই প্রকাশ্যে আইফোন ১৮ প্রোর ১০ বড় পরিবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
লঞ্চের আগেই প্রকাশ্যে আইফোন ১৮ প্রোর ১০ বড় পরিবর্তন ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদন অনুযায়ী, এ বছর আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-ই থাকবে মূল আকর্ষণ। অন্যদিকে সাধারণ আইফোন ১৮, আইফোন ১৮ই এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার ২০২৭ সালের শুরুতে উন্মোচিত হতে পারে।

যেসব পরিবর্তন আসতে পারে

বড় ব্যাটারি আইফোন ১৮ প্রো ম্যাক্সে প্রায় ১০ শতাংশ বড় ব্যাটারি থাকতে পারে। এতে একবার চার্জে আরও বেশি সময় ব্যবহার করা যাবে।

তবে বড় ব্যাটারির কারণে ফোনটি কিছুটা মোটা ও ভারী হতে পারে।

নতুন A20 Pro চিপ নতুন প্রো মডেলে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি A20 Pro প্রসেসর থাকতে পারে। এতে দ্রুত পারফরম্যান্স, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত এআই সুবিধা পাওয়া যেতে পারে।

ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে।

এতে প্রয়োজন অনুযায়ী লেন্সে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব হবে। উন্নত টেলিফটো ক্যামেরা

টেলিফটো ক্যামেরায় বড় অ্যাপারচার ব্যবহার করা হতে পারে, যা জুম ও কম আলোতে ছবি তোলার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

ছোট হবে ডাইনামিক আইল্যান্ড ফেস আইডির কিছু অংশ ডিসপ্লের নিচে নেওয়া হতে পারে। এতে ডাইনামিক আইল্যান্ড আগের তুলনায় আরও ছোট দেখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয়ী ডিসপ্লে ৬.৩ ও ৬.৯ ইঞ্চির ডিসপ্লে অপরিবর্তিত থাকলেও নতুন LTPO+ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা ব্যাটারির ব্যবহার কমাবে।

নতুন C2 মডেম অ্যাপলের নিজস্ব C2 মডেমের মাধ্যমে আরও দ্রুত ৫জি সংযোগ, ভালো সিগন্যাল এবং কম বিদ্যুৎ খরচের সুবিধা মিলতে পারে। পাশাপাশি স্যাটেলাইটভিত্তিক ৫জি প্রযুক্তি নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

N2 ওয়্যারলেস চিপ নতুন N2 চিপের মাধ্যমে ওয়াই-ফাই, ব্লুটুথ, এয়ারড্রপসহ বিভিন্ন ওয়্যারলেস সংযোগ আরও উন্নত হতে পারে।

নতুন রঙ ডার্ক চেরি, লাইট ব্লু, ডার্ক গ্রে ও সিলভার—এই চারটি নতুন রঙে ফোনটি আসতে পারে। পাশাপাশি ম্যাগসেফ অংশের নকশাতেও পরিবর্তন দেখা যেতে পারে।

ক্যামেরা কন্ট্রোল বাটনে পরিবর্তন ক্যামেরা কন্ট্রোল বাটন থেকে টাচ ও হ্যাপটিক ফিডব্যাক সরিয়ে শুধু চাপের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা রাখা হতে পারে।

দাম কত হতে পারে? প্রতিবেদন অনুযায়ী, ভারতে আইফোন ১৮ প্রোর প্রাথমিক দাম হতে পারে ১ লাখ ৫৪ হাজার ৯০০ রুপি।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। তবে বাংলাদেশে আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ যোগ হওয়ায় ফোনটির দাম প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৭০ হাজার টাকা হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুথান দিবস উপলক্ষে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-র

গণঅভ্যুথান দিবস উপলক্ষে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-র