ঢাকা | বঙ্গাব্দ

ডুবোটেকের চেয়ারম্যান হলেন সাফিউস সামি আলমগীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ডুবোটেকের চেয়ারম্যান হলেন সাফিউস সামি আলমগীর ছবির ক্যাপশন:
ad728

সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএফপিআইএ) সভাপতি। উৎপাদনশিল্প, বিনিয়োগ ও বেসরকারি খাতের নেতৃত্বে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ডুবোটেক বাংলাদেশের একটি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান। সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানটি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপারেটিং সিস্টেম ‘ফর্টিস’ (FORTIS)। এই প্রযুক্তির মাধ্যমে স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা মিশনে ব্যবহারের উপযোগী স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে প্রতিষ্ঠানটি।

ডুবোটেকের প্রযুক্তি পণ্যের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় পানির নিচের যান (এইউভি), চালকবিহীন সামুদ্রিক যান (ইউএসভি), চালকবিহীন স্থলযান (ইউজিভি), বেশি ওজন বহনে সক্ষম ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং এআইনির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম। এসব প্রযুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে।

উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতি হিসেবে ডুবোটেক শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘ন্যাশনাল এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’-এ ‘স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়। এ ছাড়া ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এর মাধ্যমে বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেয়েছে ডুবোটেক।

প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম জাতীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডুবোটেকের প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্ভাবিত পণ্য ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে খোঁজ নেন।

প্রতিরক্ষা খাতেও কার্যক্রম সম্প্রসারণ করেছে ডুবোটেক। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিপণ্যের ক্রয়াদেশ পেয়েছে তারা। এসব চুক্তির আওতায় কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা নকশা ও সরবরাহের পাশাপাশি সেগুলো কার্যকরভাবে পরিচালনার পর্যায়েও নেওয়া হয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রতিরক্ষা খাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ডুবোটেক। একই সঙ্গে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়ন এবং এসব প্রযুক্তির বাণিজ্যিক ও কৌশলগত ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ 

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ