ঢাকা | বঙ্গাব্দ

অফিসের পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জরুরী সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
অফিসের পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জরুরী সতর্কবার্তা ছবির ক্যাপশন:
ad728

সম্প্রতি ভারতের সাইবার অপরাধ দমন সংস্থা এই বিষয়ে বাড়তি সতর্কতা জারি করেছে। বিশেষ করে কাজ শেষে শুধু ব্রাউজার বন্ধ করে চলে যাওয়াকে নিরাপদ মনে করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে বলেছে সংস্থাটি। কারণ, ব্রাউজার বন্ধ হলেও কম্পিউটারে হোয়াটসঅ্যাপের লগইন সেশন সক্রিয় থাকতে পারে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে অন্য কেউ ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে।

ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের এক সতর্কবার্তায় এ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির মতে, কম্পিউটারে হোয়াটসঅ্যাপের সেশন চালু থাকলে ব্যক্তিগত কথোপকথন, যোগাযোগের তালিকা এবং বিভিন্ন গ্রুপের তথ্য অননুমোদিত ব্যক্তিরা দেখতে পারে। এমনকি অ্যাকাউন্টের মালিক সেজে পরিচিতদের কাছে প্রতারণামূলক বার্তা পাঠানো, ফিশিং লিংক ছড়ানো এবং আর্থিক জালিয়াতির মতো অপরাধেও জড়াতে পারে তারা।

এতে অনেক সময় অ্যাকাউন্টের লগইন সেশন বন্ধ না করলে একই কম্পিউটারে পরবর্তী সময়ে অন্য কেউ বসলে আগের ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে।

এ কারণে প্রতিবার ব্যবহার শেষে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে সরাসরি লগআউট করার ওপর গুরুত্ব দিয়েছে I4C। বিশেষ করে অফিসের শেয়ারড কম্পিউটার, পাবলিক ডিভাইস কিংবা এমন কোনো সিস্টেম, যেটি অন্যদের ব্যবহারের সুযোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই সতর্কতা আরও জরুরি।

পাবলিক কম্পিউটারে লগইন না করার পরামর্শ

সাইবার নিরাপত্তার ঝুঁকি কমাতে সাইবার ক্যাফে, হোটেলের বিজনেস সেন্টার, পাবলিক প্লেস কিংবা অপরিচিত ব্যক্তির কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনের কারণে এমন ডিভাইস ব্যবহার করতে হলে প্রাইভেট বা ইনকগনিটো ব্রাউজিং মোড বেছে নেওয়ার কথা বলা হয়েছে।

একই সঙ্গে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে সরকারি নথি, ব্যাংকিং-সংক্রান্ত তথ্য কিংবা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য আদানপ্রদান না করার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।

নজর রাখুন অস্বাভাবিক কর্মকাণ্ডের দিকে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে নিজের অজান্তে কোনো বার্তা পাঠানো হচ্ছে কি না, সেটি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। পরিচিতদের কাছ থেকে এমন কোনো অভিযোগ এলে যে আপনার নম্বর থেকে অস্বাভাবিক বা সন্দেহজনক মেসেজ যাচ্ছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।  এ ছাড়া কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার এবং নিরাপত্তা সফটওয়্যার হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত উৎস থেকে ফাইল ডাউনলোড, সন্দেহজনক লিংকে প্রবেশ এবং পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহারের ঝুঁকি থেকেও দূরে থাকতে বলা হয়েছে।

জরুরি সতর্কবার্তা

সাইবার অপরাধীদের হাত থেকে ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন: 

বিভি/ এসআই


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন ১২৫ জন 

ইসি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন ১২৫ জন