ঢাকা | বঙ্গাব্দ

গণমাধ্যমগুলোকে তথ্য যাচাই নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
গণমাধ্যমগুলোকে তথ্য যাচাই নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর ছবির ক্যাপশন:
ad728
সংবাদ প্রকাশের আগে প্রতিটি গণমাধ্যমকে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করলে তা সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। তবে বিকৃত তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়লে শুধু রাজনীতি নয়, সমাজ ও রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাইয়ের বাধ্যবাধকতা আরও জোরদার করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে ফ্যাক্ট চেকিংয়ের শর্ত যুক্ত করা হবে। সৎ সাংবাদিকরা সরকারের এই উদ্যোগকে সমর্থন করবেন বলেও আশা প্রকাশ করেন স্বপন। এ সময় তিনি দাবি করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হতো। কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকার আন্তরিক। পাশাপাশি দেশের তথ্য ব্যবস্থাপনাকে সময়োপযোগী করার কথাও জানান তিনি। মতবিনিময় সভায় সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদ-এর সভাপতিত্বে এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেল-এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শিক্ষাখাত উন্নয়নে ৫টি উদ্যোগের রূপরেখা সংসদে তুলে ধরলেন প্রধ

শিক্ষাখাত উন্নয়নে ৫টি উদ্যোগের রূপরেখা সংসদে তুলে ধরলেন প্রধ