ঢাকা | বঙ্গাব্দ

চীনের উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল!

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
চীনের উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল! ছবির ক্যাপশন:
ad728

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রবল বৃষ্টি ও ঘণ্টায় তীব্র গতির ঝোড়ো বাতাসের আশঙ্কায় আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুন নউল আঘাত হানতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শনিবারও চার ধাপের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর 'কমলা সতর্কতা' বহাল রাখা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত শুধু গুয়াংডং প্রদেশ থেকেই ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে থাকা মাছ ধরার সব নৌযানকে বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্যোগের প্রভাবে পরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের প্রভাব পড়ছে। শনিবার সকালে গুয়াংডংয়ের কয়েকটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে। আর রোববার প্রদেশটির সব ধরনের রেলসেবা সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে সিসিটিভি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গুয়াংডংয়ের চাওঝৌ শহরের সব স্কুলে শিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাসভিত্তিক অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে চলতি মাসে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে একাধিক চরম আবহাওয়ার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুয়াংশি অঞ্চলে টাইফুন মায়সাকের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন এবং আহত হয়েছেন ৩৩১ জন।

জলবায়ু বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র আকারে দেখা দিতে পারে।

বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর অন্যতম হলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন শীর্ষ বিনিয়োগকারীদের একটি। দেশটি ২০৬০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু

পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু